Visa

অস্ট্রেলিয়া কাজের বেতন কত। সর্বনিন্ম ও সর্বোচ্চ বেতন

অস্ট্রেলিয়া কাজের বেতন কত সেটা সম্পর্কে জেনে রাখা একান্ত আবশ্যক। এটা একটি স্বপ্নীল দেশ। যেখানে রয়েছে উন্নত জীবনযাত্রা,মনোরম পরিবেশ,আর ভালো বেতনের হাতছানি। সবকিছু মিলিয়ে দেশটিতে কাজ করতে যাওয়ার আগ্রহ অনেকের। কিন্তু অস্ট্রেলিয়া কাজের বেতন কত?এই প্রশ্নটিই হয়তো আপনার মনে ঘুরপাক খাচ্ছে।

আর এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে এই পোস্টটি আপনাকে দারুনভাবে সাহায্য করবে। তাছাড়া, এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে অস্ট্রেলিয়ার গড় বেতন,বিভিন্ন কাজের ক্ষেত্রে বেতনের ভিন্নতা,দেশটির কাজের ভিসা সহ যাবতীয় বিষয় জেনে উপকৃত হবেন।

অস্ট্রেলিয়ায় গড় বেতন

অস্ট্রেলিয়া কাজের বেতন কত জানাতে গিয়ে শুরুতেই জানাবো দেশটির গড় বেতন সম্পর্কে। সেখানকার গড় বেতন বেশ আকর্ষণীয়। জীবনযাত্রার মান উন্নত হওয়ার কারণে বেতনের পরিমাণও অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি। বর্তমানে,অস্ট্রেলিয়ায় গড় বার্ষিক বেতন প্রায় ৯০,০০০ AUD। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৭০,৯৬,৫০০ টাকা। তবে,এই সংখ্যাটি বিভিন্ন কারণের উপর নির্ভর করে,যেমন আপনার কাজের ক্ষেত্র, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা।

বিভিন্ন কাজের ক্ষেত্রে বেতনের ভিন্নতা

অস্ট্রেলিয়া কাজের বেতন কত সেটা জানার সাথে সাথে এবার দেশটির বিভিন্ন কাজের ক্ষেত্রে বেতনের ভিন্নতা সম্পর্কে জেনে নিব। সেখানকার বেতন কাঠামো বিভিন্ন পেশার ওপর ভিত্তি করে ভিন্ন হয়। নিচে কয়েকটি উল্লেখযোগ্য পেশা এবং তাদের গড় বেতন আলোচনা করা হলোঃ

প্রোগ্রামার, ডেটা সায়েন্টিস্ট, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার – এই ধরনের পেশায় বাৎসরিক বেতন প্রায় $৮০,০০০- $১৫০,০০০ AUD পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় যেটার পরিমান ৬৩,০৮,০০০-১,১৮,২৭,৫০০ টাকা।

একজন রেজিস্টার্ড নার্সের বেতন বছরে প্রায় $70,000 – $95,000 AUD পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৫৫,১৯,৫০০-৭৪,৯০,৭৫০ টাকা।

একজন শিক্ষকের গড় বেতন বছরে $65,000 -$90,000 AUD পর্যন্ত হতে পারে,যা অভিজ্ঞতা এবং স্কুলের ধরনের ওপর নির্ভর করে। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৫১,২৫,২৫০-৭০,৯৬,৫০০ টাকা।

একজন ডাক্তারের বেতন অভিজ্ঞতা এবং বিশেষত্বের ওপর নির্ভর করে বছরে $150,000 – $300,000 AUD বা তার বেশিও হতে পারে। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ১,১৮,২৭,৫০০-২,৩৬,৫৫,০০০ টাকা।

এই পেশায় সাধারণত ঘন্টার রেট দেওয়া হয়, যা প্রায় $20 থেকে $30 AUD হতে পারে।

অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ

অস্ট্রেলিয়া কাজের বেতন কত জানার সাথে সাথে এবার দেশটির  কাজের সুযোগ সম্পর্কে জেনে নেওয়া যাক। সেখানকার কাজের সুযোগ বিভিন্ন খাতে বিদ্যমান। কিছু উল্লেখযোগ্য খাত নিচে উল্লেখ করা হলোঃ

  • নার্স, ডাক্তার, থেরাপিস্ট ইত্যাদি পেশার চাহিদা এখানে সবসময় বেশি।
  • সফটওয়্যার ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের প্রচুর চাহিদা রয়েছে।
  • দক্ষ শ্রমিক, যেমন ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার এবং কার্পেন্টারদের ভালো সুযোগ আছে।
  • শিক্ষক এবং প্রশিক্ষকদের চাহিদাও অনেক।

অস্ট্রেলিয়ায় সর্বনিম্ন মজুরি

অস্ট্রেলিয়া কাজের বেতন কত জানার সাথে সাথে দেশটির সর্বনিম্ন মজুরি সম্পর্কে জানার আগ্রহ অনেকের। সেখানে একটি জাতীয় সর্বনিম্ন মজুরি আছে,যা Fair Work Commission নির্ধারণ করে। বর্তমানে,এই মজুরি প্রতি ঘন্টায় প্রায় $21.38 AUD। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ১,৬৮৫ টাকা।

দক্ষ শ্রমিকদের বেতন

অস্ট্রেলিয়া কাজের বেতন কত জানতে গিয়ে অনেকে দেশটির দক্ষ শ্রমিকদের বেতন সম্পর্কে প্রশ্ন করে থাকেন। অস্ট্রেলিয়ায় দক্ষ শ্রমিকদের (skilled workers) চাহিদা অনেক বেশি, এবং তাদের বেতনও বেশ ভালো।

  • দক্ষ শ্রমিক কারা?
  • ইঞ্জিনিয়ার
  • অ্যাকাউন্টেন্ট
  • আইটি পেশাজীবী

অস্ট্রেলিয়ায় বেতন বৃদ্ধির হার

অস্ট্রেলিয়া কাজের বেতন কত জানার পাশাপাশি দেশটির বেতন বৃদ্ধির হার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। অস্ট্রেলিয়ায় সাধারণত বছরে একবার বেতন বাড়ে। আপনার কাজের মূল্যায়ন এবং কোম্পানির আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে এই বৃদ্ধি নির্ধারিত হয়।

অস্ট্রেলিয়ায় আইটি পেশার  বেতন কত?

অস্ট্রেলিয়া কাজের বেতন কত জানার পাশাপাশি দেশটির আইটি পেশার বেতন সম্পর্কে জানতে হবে। অস্ট্রেলিয়ায় আইটি  সেক্টর একটি দ্রুত বর্ধনশীল খাত,এবং এখানে দক্ষ আইটি পেশাজীবীদের প্রচুর চাহিদা রয়েছে। প্রোগ্রামার, ডেটা সায়েন্টিস্ট, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার – এই ধরনের পেশায় বাৎসরিক বেতন প্রায় $৮০,০০০ – $১৫০,০০০ AUD পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় যেটার পরিমান ৬৩,০৮,০০০-১,১৮,২৭,৫০০ টাকা।

  • চাহিদা সম্পন্ন কিছু আইটি পেশা
  • সফটওয়্যার ডেভেলপার
  • ডেটা সায়েন্টিস্ট
  • সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ

অস্ট্রেলিয়ায় শিক্ষকতার বেতন

অস্ট্রেলিয়া কাজের বেতন কত সেটা সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে এবার শিক্ষকতার বেতন সম্পর্কে জেনে নেব। অস্ট্রেলিয়ায় শিক্ষকতা একটি সম্মানজনক পেশা, এবং এখানে শিক্ষকদের ভালো বেতন এবং সুযোগ-সুবিধা দেওয়া হয়। একজন শিক্ষকের গড় বেতন বছরে $65,000 থেকে $90,000 AUD পর্যন্ত হতে পারে,যা অভিজ্ঞতা এবং স্কুলের ধরনের ওপর নির্ভর করে।

বিভিন্ন স্তরের শিক্ষকদের বেতন

  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গড় বেতন বছরে $60,000 – $80,000 AUD। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৪৭,৩১,০০০-৬৩,০৮,০০০ টাকা।
  • উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের গড় বেতন বছরে $70,000 – $95,000 AUD। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৫৫,১৯,৫০০-৭৪,৯০,৭৫০ টাকা।
  • বিশ্ববিদ্যালয় অধ্যাপকের গড় বেতন বছরে  $90,000 – $150,000+ AUD। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৭০,৯৬,৫০০-১,১৮,২৭,৫০০ টাকা।

বিশেষজ্ঞ ডাক্তারদের বেতন

সার্জনের বাৎসরিক বেতন $250,000 – $400,000+ AUD। বাংলাদেশি টাকায় যেটার পরিমান ১,৯৭,১২,৫০০-৩১,৫৪০,০০০ টাকা।

বিশেষজ্ঞ চিকিৎসকের বাৎসরিক বেতন (যেমন কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট) $200,000 – $350,000+ AUD। বাংলাদেশি টাকায় যেটার পরিমান ১,৫৭,৭০,০০০-২,৭৫,৯৭,৫০০ টাকা।

জেনারেল প্র্যাকটিশনারের বাৎসরিক বেতন (জিপি)$150,000 – $250,000 AUD)। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ১,১৮,২৭,৫০০-১,৯৭,১২,৫০০টাকা।

FAQ(সাধারণ জিজ্ঞাসা)

প্রশ্নঃ  অস্ট্রেলিয়ায় কোন কাজের বেতন সবথেকে বেশি?

উত্তর সাধারণত, বিশেষজ্ঞ ডাক্তার (যেমন সার্জন), ফিনান্সিয়াল ম্যানেজার, এবং আইটি খাতের কিছু বিশেষ পদের বেতন সবথেকে বেশি হয়ে থাকে।

প্রশ্নঃ আমি কিভাবে অস্ট্রেলিয়ায় কাজের ভিসা পেতে পারি?

উত্তর কাজের ভিসা পাওয়ার জন্য আপনাকে প্রথমে একটি কাজের প্রস্তাব পেতে হবে। তারপর, আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ভিসার জন্য আবেদন করতে হবে।

প্রশ্নঃ অস্ট্রেলিয়ায় ট্যাক্স কিভাবে দিতে হয়?

উত্তর অস্ট্রেলিয়ায় ট্যাক্স দেওয়া বেশ সহজ। আপনার employer আপনার বেতন থেকে ট্যাক্স কেটে রাখবে এবং সরকারের কাছে জমা দেবে। প্রতি বছর tax return জমা দিয়ে আপনি আপনার ট্যাক্স সংক্রান্ত হিসাব মেলাতে পারবেন।

আরো জানুনঃ

বুলগেরিয়া বেতন কত আপডেট তথ্য জানুন।

বসনিয়া বেতন কত (আপডেট তথ্য)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button